মহিলা বিল, মোদিকে দশ লক্ষ মহিলা চিঠি দেবেন

Spread the love

রোজদিন ডেস্ক : মহিলা বিল রূপায়ণের দাবিতে দশ লক্ষ মহিলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দেবেন। সর্বভারতীয় মহিলা কংগ্রেস বুধবার এই খবর জানিয়ে বলেন, লোকসভার ৫৪৩ আসনে ৩৩% আসন মহিলাদের জন্য সংরক্ষণের দাবিতে এই চিঠি দেওয়া হবে। সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরুর আগে মে – জুন মাসে তাঁরা এই বিষয়ে সারা দেশে প্রচার করবেন।
জাতীয় মহিলা কংগ্রেস সভানেত্রী অলকা লাম্বা, রাজেন্দ্র পাল গৌতম, অনিল জয়হিন্দ বিজেপি র তীব্র সমালোচনা করেন। বিজেপি শাসিত রাজ্যগুলিতে মহিলাদের ওপর বেশি অপরাধ হয় বলে অভিযোগ করেন।
সংসদে মহিলা সংরক্ষণ সংশোধনী বিল নিয়ে বিজেপি মানুষকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেন অলকা লাম্বা। বলেন বিজেপির মিথ্যা প্রচার তাঁরা ফাঁস করবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*