রোজদিন ডেস্ক : বৃহস্পতিবারের মত আগামী ২৯ এপ্রিল ও টি এম সি র গুন্ডারা যেন না বেরোয় বলে হুঁশিয়ারি দিলেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।। সমাজ মাধ্যমে তিনি বলেন, প্রথম দফার ভোটে দিদির গুন্ডারা ঘরের বাইরে বেরোয়নি। আগামী ২৯ এপ্রিলও যেন তারা না বেরোয় বলে হুঁশিয়ারি দেন তিনি। বলেন, এলে তাদের উল্টো করে ঝুলিয়ে দেওয়া হবে।
গত কয়েকদিন ধরেই এখানে আছেন তিনি। এইদিন ওয়ার রুমে গিয়ে প্রতিটি কেন্দ্রের পরিস্থিতির তদারকি করেন তিনি। ভোটে কোথাও যাতে গোলমাল না হয় সেদিকে তীক্ষ্ণ নজর রাখেন।
বস্তুত এইদিন বিক্ষিপ্ত কিছু গোলমাল হলেও বড় কিছু হয়নি। তবে বিজেপির পাঁচ জন প্রার্থী আক্রান্ত হন। যা নিয়ে কঠোর ব্যবস্থা নিয়েছে পুলিশ। ২৯ এপ্রিলের ভোট গ্রহণের দিন নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটো সাঁটো করা হবে বলে প্রকাশ।

Be the first to comment