ছত্তিশগড়ে কংগ্রেস নেতার পুত্র খুন

Spread the love

রোজদিন ডেস্ক :
ছত্তিশগড়ের জাংগির -চম্পা জেলায় কারথি গ্রামে গতকাল গভীর রাতে স্থানীয় কংগ্রেস নেতা সম্মেলাল কাশ্যপের তরুণ পুত্র আয়ুষ কাশ্যপ ( ১৯) গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন। তাঁর ভাই আশুতোষ (১৬) আহত, তিনিও গুলিতে জখম হয়ে হাসপাতালে ভর্তি।
পুলিশ সূত্রে প্রকাশ, কয়েকজন দুষ্কৃতি মোটর সাইকেলে এসে সম্মেলাল কাশ্যপের বাড়ি ঢুকে তাঁর দুই তরুণ পুত্রকে গুলি করে। তারা মুখোশ পরে এসেছিল। আহত আশুতোষ জানিয়েছেন, রাতের খাবার খেয়ে তিনি ঘুমিয়ে পড়েছিলেন,তাঁর দাবি, আচমকাই তিনজন সশস্ত্র দুষ্কৃতি ঘরে ঢুকে গুলি চালায়৷ তারা টাকার দাবি করে। পরে কিছু নগদ টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে চলে যায়৷ তারা বাইরে থেকে ঘরের দরজাও বন্ধ করে দেয়। পরে পরিবারের অন্যরা এসে দরজা খুলে তাঁকে উদ্ধার করে। তাঁর হাতে গুলি লাগে। তাঁর দাদা আয়ুষের বুকে গুলি লেগেছে।
এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়।
পুলিশ দুষ্কৃতি দের খোঁজে ব্যাপক তল্লাশি চালাচ্ছে। সংশ্লিষ্ট এলাকার সিসিটিভি র ফুটেজ খতিয়ে দেখছে।
কেন এই আক্রমণ, শুধু ডাকাতির উদ্দেশ্য? নাকি ব্যক্তিগত শত্রুতা তা তদন্ত করা হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*