তৃণমূলের জঙ্গলরাজ আর জি করের ডাক্তার মেয়েকে ছিনিয়ে নিয়েছে

Spread the love

রোজদিন ডেস্ক :
দুবছর আগের একটি রাত তাঁদের জীবন পালটে দিয়েছিল। আজ অভয়ার মাকে পাশে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বললেন, তৃণমূলের জঙ্গলরাজ এঁর মেয়েকে ছিনিয়ে নিয়েছে। ওঁকে আমরা প্রার্থী করেছি।
আজ ঠা ঠা রোদ্দুরে ভিড়ে ঠাসা পানিহাটির জনসভায় এই কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

নি
গতকাল থেকে কলকাতায় আছেন প্রধানমন্ত্রী। আজ পানিহাটির জনসভায় অভয়ার মা-কে প্রথমে হাত জোড় করে নমস্কার করেন তিনি। এরপর পাশে বসে সন্তানহারা মায়ের মাথায় সস্নেহে হাত রাখেন।
তাঁর সান্নিধ্যে এসে আপ্লুত অভয়ার মা-ও।
তাঁর বক্তব্যে টিএমসি-কে নারীবিরোধী বলে তোপ দাগেন প্রধানমন্ত্রী। বলেন, রাজ্যের নারীশক্তি নতুন কাহিনী লিখতে চলেছে। টিএমসি মহিলাদের ওপর অনেক অত্যাচার করেছে। ৪ মের পর এই সব অত্যাচারের হিসাব হবে৷
গতকালের ভোট দেখে টিএমসি হতচকিত হয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি। এরপর ওরা বিজেপির বিরুদ্ধে গুন্ডাদের উস্কানি দিচ্ছে। প্রদীপ নেভার আগে জ্বলে ওঠে। তৃণমূলেরও সেই অবস্থা হয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, রাজ্যে যে পরিবর্তনের ঝড় বইছিল, গতকাল প্রথম দফার নির্বাচনেই তার সিলমোহর পড়েছে।।
গত সপ্তাহে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নেতাজি সুভাষ চন্দ্র বসুর বক্তব্যকে বিবেকানন্দর মুখে বসিয়েছিলেন, আজ প্রধানমন্ত্রী নেতাজির সেই বক্তব্যর উল্লেখ করে বলেন,” নেতাজি বলেছিলেন, তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। আমি বলছি, আপনারা আমাদের ভোটরূপী আশীর্বাদ দিন। কথা দিচ্ছি, তৃণমূলের মহাজঙ্গলরাজ থেকে মুক্তি দেবো। ”
এই ছাড়া শিল্প, কর্মসংস্থান ইত্যাদি নিয়েও তোপ দাগেন।
পানিহাটির সভায় স্থানীয় নিকাশি সমস্যা, অবৈধ নির্মাণ, পানীয় জল সমস্যা ইত্যাদি তুলে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*