ট্রাম্পের নৈশভোজে বন্দুকবাজ! চাঞ্চল্য বিশ্ব জুড়ে

Spread the love

রোজদিন ডেস্ক : মার্কিন রাষ্ট্র পতি ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে বন্দুকবাজ! চললো গুলি! আহত সিক্রেট সার্ভিসের এক আধিকারিক। যা নিয়ে বিশ্ব জুড়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। শনিবার হোয়াইট হাউসের সংবাদ দাতাদের সঙ্গে নৈশভোজের অনুষ্ঠানে গেছিলেন সস্ত্রীক ট্রাম্প। আচমকাই সেখানে গুলির আওয়াজে ব্যাপক চাঞ্চল্য, উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই ঘটনায় হতবাক ট্রাম্প নিজেও। নিশ্চিদ্র নিরাপত্তার বেষ্টনী এড়িয়ে কিভাবে একাধিক অস্ত্র নিয়ে যুবক তাঁর এই নৈশভোজে প্রবেশ করলো তা এখনও পরিস্কার নয়।
তবে এর সঙ্গে ইরান যুদ্ধর কোন সম্পর্ক নেই বলে ট্রাম্প নিজেই জানিয়েছেন। সমাজমাধ্যমে তিনি বলেন, সিক্রেট সার্ভিসের অত্যন্ত সাহসী সদস্য হামলাকারীকে ধরে ফেলেন। সে কালিফোর্নিয়া থেকে এসেছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ধৃত কোল টমাস আ্যলেন (৩১) এর ছবিও সমাজমাধ্যমে পোস্ট করেন ট্রাম্প। সোমবার তাঁকে আদালতে পেশ করা হবে।
সূত্রের খবর, অনুষ্ঠানে হাজারের বেশি অতিথি ছিলেন। সস্ত্রীক ট্রাম্প-সহ তাঁর সরকারের পদস্থ মন্ত্রী, আধিকারিক, সাংবাদিকদের ভিড়ে জমজমাট অনুষ্ঠানে আচমকা বিকট শব্দে ছছন্দপতন হয়। ভয় আতঙ্কে অনেকে টেবিলের তলায় আশ্রয় নেন। হামলাকারীর নিশানায় মার্কিন রাষ্ট্র পতি ছিলেন বলে মনে করা হচ্ছে। বন্দুকধারী যুবকের সঙ্গে আর কেউ যুক্ত ছিল কিনা তা তদন্ত হচ্ছে।
এই ঘটনা নিয়ে পরে সাংবাদিক বৈঠকও করেন ট্রাম্প। জানান, গত দু-বছরে তাঁকে মারার একাধিক চেষ্টা হয়েছে।
এই ঘটনার এফবিআই তদন্ত করছে বলে প্রকাশ৷ এই বিষয়ে কারও কোন তথ্য জানা থাকলে তাঁদের জানাতে বলেছেন এফবিআই অধিকর্তা কাশ প্যাটেল।
ট্রাম্প জানান, আগামী ত্রিশ দিনের মধ্যে আবার এই নৈশভোজের অনুষ্ঠানের আয়োজন করা হবে।
এই ঘটনায় বিশ্ব জুড়ে আলোড়ন দেখা দেয়। যুক্তরাজ্য-সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা বড় কোন ঘটনা না হওয়ায় নিরাপত্তা ব্যবস্থাকে ধন্যবাদ জানিয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*