আরো ১২

Spread the love
  1. ট্রাম্পের নৈশভোজে ঢুকে আচমকা গুলি চালালো এক বন্দুকবাজ, তুমুল চাঞ্চল্য বিশ্বজুড়ে। নিরাপদে ট্রাম্প, জানাল ওয়াশিংটন।
  2. নৈশভোজে বন্দুকবাজের গুলিতে আহত হয়েছেন সিক্রেট সার্ভিসের এক কর্তা।
  3. নিশ্চিদ্র নিরাপত্তা বেষ্টনী এড়িয়ে কিভাবে একাধিক অস্ত্র নিয়ে ঢুকল বন্দুকবাজ, বিষ্মিত ট্রাম্প। সমাজ মাধ্যমে তিনি লেখেন, সিক্রেট সার্ভিসের সাহসী সদস্যরা হামলাকারীকে ধরে ফেলে। সে কালিফোর্নিয়া থেকে এসেছিল বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।
  4. আজ প্রচারের শেষ রবিবার। বাংলায় জুড়ে প্রচারে ময়দানে নরেন্দ্র মোদি, মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল, রাঘব চাড্ডা, অধীর চৌধুরী, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা।
  5. রবিবাসরীয় প্রচারে সারাদিন নিজের কেন্দ্রেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে করবেন চারটি জনসভা এবং একটি পদযাত্রা।
  6. আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও একাধিক কর্মসূচি। পূর্বস্থলী ও উস্তিতে দুটি জনসভার পর ফলতায় করবেন রোড শো।
  7. শেষ রবিবার জোড়া জনসভা প্রধানমন্ত্রী মোদির। দুপুর দেড়টায় ঠাকুরনগরে জনসভা। তারপর মতুয়া ঠাকুর মন্দিরে পুজো ও দর্শন।
  8. সাড়ে তিনটেয় হুগলির হরিপালে দ্বিতীয় জনসভা মোদির। শেষে কলকাতায় করবেন রোড শো।
  9. রোড শোয়ের পর বিকেলে ঠনঠনিয়া কালীবাড়িতে পুজো দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
  10. প্রচারের শেষদিন আগামীকাল সোমবার দক্ষিণ কলকাতার সব প্রার্থীদের নিয়ে পদযাত্রা করবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  11. স্ক্রুটিনি শেষ। প্রথম দফায় ১৫২ আসনে চূড়ান্ত ভোটদানের হার ৯৩.১৯ শতাংশ, জানাল কমিশন।
  12. প্রয়াত কিংবদন্তি চিত্রগ্রাহক রঘু রাই। বয়স হয়েছিল ৮৩ বছর। আজই শেষকৃত্য, জানাল পরিবার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*