রবিবার সকাল থেকে আনন্দপুর, আলিপুর-সহ শহরের তিন জায়গায় চলছে ইডির তল্লাশি 

Spread the love

রোজদিন ডেস্ক : শনিবারের পর রবিবারও জারি ইডির তল্লাশি। ভোটের মধ্যে এদিন সকালে কলকাতার একাধিক জায়গায় চলছে ইডির অভিযান। দক্ষিণ কলকাতার আনন্দপুর এবং আলিপুরে দুই ব্যবসায়ীর বাড়ি-সহ মোট তিনটি জায়গায় তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা। সূত্রের খবর, দক্ষিণ কলকাতার কুখ্যাত দুষ্কৃতী পলাতক সোনা পাপ্পুর মামলাতেই এই তল্লাশি। ইতিমধ্যে তার ঘনিষ্ঠ ব্যবসায়ী জয় কামদারকে গ্রেফতারও করেছে ইডি। আপাতত তিনি ইডি হেফাজতে। তাঁকে জেরা করে এই ব্যবসায়ীদের হদিশ মিলেছে। এদিন সকালে সিজিও কমপ্লেক্স থেকে ইডির একাধিক দল তল্লাশিতে বেরোয়। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী। তারা যায় আনন্দপুরে। সেখানে এক অভিজাত আবাসনে এক ব্যবসায়ীর ডেরায় তল্লাশি চলছে। আর একটি দল আলিপুরের এক ব্যবসায়ীর বাড়ি তল্লাশি করছে। গিয়েছে একটি দল। কিছুদিন আগে বালিগঞ্জে গোলমালের ঘটনায় সোনা পাপ্পুর নাম জড়িয়েছিল। তার বাড়িতে তল্লাশি চালিয়ে পিস্তল এবং নগদ অর্থ উদ্ধার করেছিল ইডি। সেই সূত্রে জয়ের বাড়িতেও তল্লাশি হয় এবং কয়েকদিন আগে তাঁকে গ্রেফতার করা হয়। একই ঘটনায় জড়িত থাকার অভিযোগে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিংহ বিশ্বাসের বাড়িতেও তল্লাশি হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*