রোজদিন ডেস্ক :
তাঁর ” প্রিয় বন্ধু ” ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে গুলি চালানোর ঘটনায় গভীর উদ্বেগ ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই ঘটনায় সস্ত্রীক মার্কিন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি প্রমুখ নিরাপদে আছেন জেনে তিনি স্বস্তি প্রকাশ করেন৷ সমাজ মাধ্যমে প্রধানমন্ত্রী তাঁদের সুস্বাস্থ্য ও নিরাপত্তা কামনা করেন। আর ও বলেন, গণতন্ত্রে হিংসার কোনও স্থান নেই, দ্ব্যর্থহীন ভাবে নিন্দা করা অবশ্যই উচিত।
উল্লেখ্য, মার্কিন রাষ্ট্রপতির নৈশভোজে বন্দুকবাজ যুবকের গুলি চালানোর ঘটনায় বিশ্বব্যাপী আলোড়ন উঠেছে। এই নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী।
রাজ্যে আগামী বুধবার শেষ দফার নির্বাচনী প্রচারে অংশ নিতে আজ ফের কলকাতায় আসছেন তিনি। উত্তর ও দক্ষিণ কলকাতায় তাঁর রোড শো করার কথা আছে। কলকাতায় রাত্রিবাস করার কথা আছে প্রধানমন্ত্রীর, আগামীকাল প্রচারের শেষ দিনে এখানে প্রচার সেরে ফিরে যাবেন।
স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহও এখানে আছেন। আগামীকাল তাঁরও ফিরে যাওয়ার কথা।

Be the first to comment