মুখ্যমন্ত্রীর সভায় সরকারি আমলা! তোপ শুভেন্দু অধিকারীর

Spread the love

রোজদিন ডেস্ক : 

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সভায় সরকারি আমলার উপস্থিতির অভিযোগ নিয়ে তোপ দাগলেন ওই কেন্দ্রের ওজনদার বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।

আজ সমাজ মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে পিএসসির গুরুত্বপূর্ণ সদস্য দিগন্ত বাগচির ছবি পোস্ট করে তীব্র ধিক্কার জানিয়ে তিনি বলেন, এই ছবিই প্রমাণ করে রাজ্যের পরিস্থিতি কি? যে সংস্থার (পাবলিক সার্ভিস কমিশন) মাধ্যমে সরকারি আধিকারিকদের নিয়োগ করা হয়, তা রাজনৈতিক হয়ে গেছে! পিএসসি-র সদস্য গতকাল মুখ্যমন্ত্রীর জনসভার অনুষ্ঠানে যে ভাবে বসেছিলেন তার তীব্র নিন্দা করে শুভেন্দু অধিকারী এতে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন হয়েছে বলে অভিযোগ করেন। এই বিষয়ে তিনি মুখ্যসচিব, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক কে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

বলেন, পিএসসি-র মত গুরুত্বপূর্ণ সরকারি কার্যালয়ের সদস্য হয়ে দিগন্ত বাগচি এর সংহতির সঙ্গে সমঝোতা করেছেন। যা কখনোই করা যায় না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*