পাঁচ তিনে পনেরো

Spread the love
  1.  ঠাকুরনগরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘প্রথম দফার ভোটে তৃণমূলের অহঙ্কার ভেঙে চুরমার হয়ে গিয়েছে। প্রথম দফাতেই বাংলা কামাল করে দিয়েছে। দ্বিতীয় দফায় বিজেপির জয় পাকা হবে।’
  2. ভারতের সকল নাগরিক যে অধিকার পান, মতুয়ারাও সেই অধিকার পাবেন। তাঁদেরও নাগরিকত্ব দেওয়া হবে। স্থায়ী ঠিকানা, কাগজ সব পাবেন তাঁরা। ঠাকুরনগরের জনসভা থেকে এই গ্যারান্টিই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
  3. ভোটপ্রচারে হুগলির হরিপালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারকনাথের নাম নিয়ে ভাষণ শুরু করেন মোদী। বললেন, ‘জয় বাবা তারকনাথ’।  পাশাপাশি মোদীর মুখে রামমোহন রায়, রামকৃষ্ণ-স্বামীজীর কথাও।
  4. ল্যান্সডাউন থেকে কালীঘাট ফায়ার স্টেশন পর্যন্ত পদযাত্রা করে প্রচার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
  5. ছুটে গিয়ে ব্যারিকেড টপকে প্রধানমন্ত্রীর মঞ্চে উঠে যাওয়ার চেষ্টা করেন এক মহিলা বিজেপি কর্মী। হুগলির আরামবাগে প্রধানমন্ত্রীর জনসভায় ঘটেছে এই ঘটনা। নিরাপত্তারক্ষীরা ওই মহিলা কর্মীকে সভাস্থল থেকে সরিয়ে নিয়ে গিয়েছেন।
  6. তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, সিপিএম-এর হার্মাদরা জার্সি বদল করে বিজেপি-তে আশ্রয় নিয়েছে। এর পাশাপাশি তিনি জানান,  ‘কত ধানে কত চাল’ তা মানুষ বুঝিয়ে দেবে।
  7. ভোটের প্রস্তুতি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে আজ কাকদ্বীপ সফরে এলেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক  মনোজ কুমার আগরওয়াল।সংবেদনশীল এলাকাগুলিতে কড়া নজরদারি চালাতে এবার সিআরপিএফ নামাল তাদের বিশেষ সাঁজোয়া যান ‘বিস্ট’।
  8. ভোটের আগে ভাঙড়ে গ্রেপ্তার শওকত ঘনিষ্ঠ তৃণমূল নেতা অহিদুল ইসলাম। শনিবার গণধোলাই খেয়ে হাসপাতালে ভর্তি ছিল অহিদুল। রবিবার তাঁকে গ্রেফতার করে এনআইএ।
  9. বিধানসভার দ্বিতীয় দফার নির্বাচনের আগে শহর জুড়ে বিজেপির বিরুদ্ধে অস্বস্তিকর পোস্টারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো নদিয়ার শান্তিপুর বিধানসভা এলাকায়।
  10. কলকাতা জুড়ে মোট ১৬০টি বাইক টহল দেবে। এই কাজ পুলিশ এবং আধাসেনা মিলে করবে। পাশাপাশি, বুথে বুথে নজরদার ক্যামেরা থাকবে। বুথের পরিস্থিতি বুঝে আরও ক্যামেরা লাগানো হতে পারে।
  11. বীজপুর ক্ষুদিরাম কলোনি থেকে শনিবার রাতে বোমা উদ্ধার করেছে বীজপুর থানার পুলিশ। ফাঁকা মাঠে বালির বস্তার মধ্যে থেকে বোমা উদ্ধার হয়েছে।
  12. গড়িয়া স্টেশন সংলগ্ন এলাকার একটি আবাসনে গৃহবধূর রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য। অভিযোগের তির স্বামীর বিরুদ্ধে। মৃতের নাম এনাক্ষী দাস।
  13. সোনা পাপ্পুর মামলায় ফের শহরে ইডির তল্লাশি অভিযান। কলকাতায় দুই ব্যবসায়ীর বাড়িতে চলছে তল্লাশি অভিযানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।
  14. প্রচারে বেরিয়ে আইএসএফ-এর বিদায়ী বিধায়ক নওশাদ সিদ্দিকীকে হেনস্থা করার অভিযোগ। উত্তর ২৪ পরগনার হাড়োয়া বিধানসভার ISF প্রার্থী পিয়ারুল ইসলামের সমর্থনে ভোটের প্রচারে এসেছিলেন নওশাদ সিদ্দিকী।
  15. প্রায় ২৫ দিন নিখোঁজ থাকার পর অবশেষে হদিস পাওয়া গেল পরিচালক-চিত্রনাট্যকার উৎসব মুখোপাধ্যায়ের। ঘনিষ্ঠ সূত্রের দাবি, তিনি এই মুহূর্তে কলকাতার বাইরে এক বন্ধুর বাড়িতে আছেন।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*