মগরাহাট পশ্চিম ও ডায়মন্ড হারবারের ১৫টি বুথে শান্তিতেই চলছে পুনর্নির্বাচন

Spread the love

রোজদিন ডেস্ক : দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের ১১টি বুথ এবং ডায়মন্ড হারবার কেন্দ্রের ৪টি বুথে পুনর্নির্বাচন ঘোষণা করেছিল কমিশন। সেই অনুযায়ী শনিবার সকাল থেকে চলছে ভোটগ্রহণ। এখনও পর্যন্ত কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর নেই। ভোট হচ্ছে মগরাহাট পশ্চিমের ৪৬, ১২৬, ১২৭, ১২৮, ১৪২, ২১৪, ২১৫, ২১৬, ২৩০, ২৩১, ২৩২ এবং ডায়মন্ড হারবারের ১১৭, ১৭৯, ১৯৪, ২৪৩ নম্বর বুথগুলিতে। সকাল সাতটায় ভোটগ্রহণ শুরু হয়েছে, চলবে ৬টা পর্যন্ত। কমিশনের তরফে জানানো হয়েছে, সকাল ৯টা পর্যন্ত ডায়মন্ড হারবার ও মগরাহাটের বুথগুলিতে পুনর্নির্বাচনে ১৬.২৩ শতাংশ ভোট পড়েছে। মগরাহাটে ভোটের হার ১৬.৬৮ শতাংশ ও ডায়মন্ড হারবারে ভোটের হার ১৫.৮৩ শতাংশ। সকাল থেকে বুথগুলির সামনে লম্বা লাইন মানুষের। দু’দিন আগে যে ভোট দিয়েছেন, তা বাতিল হয়েছে। বিএলও-রা বাড়ি বাড়ি গিয়ে শুক্রবার রাতেই তাঁদের খবর দিয়ে এসেছেন, যে ফের ভোট দিতে হবে। তবে ভোট দিতে কোনও সমস্যা নেই বলে জানিয়েছেন তাঁরা। তবে দ্বিতীয়বার ভোট দিতে হচ্চে বলে একটি বড় অংশের ভোটাররা অত্যন্ত বিরক্ত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*