একান্ত বৈঠকে অমিত শাহ -শমীক ভট্টাচার্য 

Spread the love

রোজদিন ডেস্ক :

আর মাত্র কয়েক ঘন্টার রুদ্ধশ্বাস অপেক্ষা। নিউ টাউন কনভেনশন সেন্টারে চলে গেছেন সব বিধায়ক, নেতা, ভিন রাজ্য থেকে আসা নেতা, মন্ত্রীরা। কিছু দূরের হোটেলে তখনও একান্ত বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ও রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। এই হোটেলেই আছেন অমিত শাহ।

রুদ্ধদ্বার বৈঠকে কি আলোচনা হয়েছে কেউ জানেন না।

বিকেল ৪.১৫ মিনিট , অমিত শাহর কনভয় সহ গাড়ি বেরোলো নভোটেল থেকে।

শুধু প্রধানমন্ত্রীই না, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ও কলকাতা সহ রাজ্যে এখন জনপ্রিয়তা তুঙ্গে উঠেছে। আজ সকালে বিমানবন্দর থেকে দক্ষিণেশ্বর মন্দির, নভোটেল হোটেল, সর্বত্রই তাঁকে স্বাগত জানিয়েছেন বিপুল হর্ষোচ্ছল জনতা। দিল্লির ক্ষমতায় মাত্র বার বছর আসার মধ্যেই যেভাবে পশ্চিম বঙ্গের কুর্সি দখল করলো বিজেপি, এর নেপথ্যে “চাণক্য ” অমিত শাহর অবদান সব থেকে বেশি বলে অভিজ্ঞ মহল মনে করেন।

আজ তাঁর ও যে বড় আনন্দের দিন, মিতভাষী, সংযত বাক অমিত শাহর শরীরী ভাষায় তা স্পষ্ট। তাঁর আস্থাভাজন শুভেন্দু অধিকারী যে ভাবে ভবানীপুরে মমতা ব্যানার্জিকে বিপুল ভোটে পরাজিত করেছেন, এতে ও খুশি তিনি।

আজ বিমানবন্দরে শুভেন্দু অধিকারীকে পিঠ চাপড়ে অভিনন্দিত করেন। দুই নেতার হাস্যোজ্জ্বল মুখে তখন বিজয়ের হাসি।

এখন পর্যন্ত সূত্রের খবর, পরিষদীয় বৈঠকে শমীক ভট্টাচার্য নেতা হিসাবে শুভেন্দু অধিকারীর নাম প্রস্তাব করবেন। পরিষদীয় নেতা ও পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে তাঁর নামেই সিলমোহর পড়বে বলে অভিজ্ঞ মহল মনে করছেন।

#

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*