রোজদিন ডেস্ক : বাংলাদেশে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের আমলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মদিন নিয়ে উৎসাহ, উদ্দীপনা দেখা দিয়েছে। গত কাল থেকেই শুরু হয়েছে কবির জন্মদিন উদযাপন উপলক্ষে নানা অনুষ্ঠান। গুলশানের এক নামী হোটেলে “নব আনন্দে জাগো ” শীর্ষক এক বর্ণময় অনুষ্ঠান হয়। গান, আবৃত্তি, নৃত্যনাট্য, ফ্যাসন শোয়ের সমন্বয়ে সাজানো হয় অনুষ্ঠান।
একঝাঁক শিল্পী, কলা কুশলী রবীন্দ্র সাহিত্যের উল্লেখযোগ্য নারী চরিত্রগুলি সেখানে মঞ্চে উপস্থাপিত করেন। ঠাকুর বাড়ি, রবীন্দ্র সাহিত্যের নারীদের পোশাক, ব্যক্তিত্ব, সাজসজ্জা, জীবন ভাবনা ইত্যাদি সেখানে তুলে ধরা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা বিভিন্ন ক্ষেত্রে বিশ্বকবির অবদানের কথা জানান।

Be the first to comment