প্রকাশ্যে দলবিরোধী মন্তব্য, ৫ মুখপাত্রকে শোকজ করল তৃণমূল

Spread the love

রোজদিন ডেস্ক : সদ্য নির্বাচনে ভরাডুবি হয়েছে দলের। আর দল ক্ষমতা হারাতেই বিদ্রোহ দেখা দিয়েছে তৃণমূলের অন্দরে। একের পর এক বিদ্রোহী কণ্ঠস্বর উঠে আসছে। প্রকাশ্যে দলবিরোধী মন্তব্য করতে যেন লাইন পড়ে গিয়েছে। নেতৃত্ব বারবার হুঁশিয়ারি দিলেও থামছে না বিদ্রোহীদের গলা। এভাবে দলবিরোধী মন্তব্য বরদাস্ত করা হবে না। এই বার্তায় কাজ না হওয়ায় এবার দলের ৫ মুখপাত্রকে শোকজ করল তৃণমূল কংগ্রেস। ২৪ ঘণ্টার মধ্যে তাঁদের জবাব দিতে বলা হয়েছে। তালিকায় রয়েছেন, কোহিনুর মজুমদার, ঋজু দত্ত, কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী, পাপিয়া ঘোষ এবং কার্তিক ঘোষ। দলের শৃঙ্খলারক্ষা কমিটির তরফে ডেরেক ও’ব্রায়েন শোকজ নোটিস পাঠিয়েছেন ওই পাঁচজনকে। দলের শৃঙ্খলাভঙ্গের দায়ে কেন তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে না, আগামী ২৪ ঘণ্টার মধ্যে তা জানাতে হবে ৫ জনকে। তবে তালিকায় বিবেক গুপ্তা, অতীন ঘোষ, রবীন্দ্রনাথ ঘোষেদের নাম না থাকায় গুঞ্জন শুরু হয়েছে দলেরই অন্দরে। অভিযোগ, এরা মোটামুটি সবাই হারের পর নিশানা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর আইপ্যাককে। পরিস্থিতি আঁচ করেই গত মঙ্গলবার কালীঘাটে জয়ী প্রার্থীদের নিয়ে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা ভোটে অভিষেকের পরিশ্রম ও আন্তরিকতার প্রশংসা করেন। ভোটে তিনি কীভাবে দলের জন্য কাজ করেছেন, তারও প্রশংসা করেন। তাঁর অনুরোধে সেই বৈঠকে সকলেই উঠে দাঁড়িয়ে অভিষেককে সম্মান জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*