রোজদিন ডেস্ক: তামিলনাড়ু তে সরকার গঠনের জটিলতা এবার কাটতে চলেছে? সূত্রের খবর, টি ভি কে নেতা বিজয় শুক্রবার রাজ্যপাল কে জানিয়েছেন , তাঁর পক্ষে ১১৮ জন বিধায়কের সমর্থন আছে। আগামীকাল সকাল ১১ টায় তামিলনাড়ু র মুখ্যমন্ত্রী পদে বিজয় শপথ নিতে পারেন। ছোট দল ও নির্দল বিধায়ক দের সমর্থন মেলায় তিনি সরকার গড়তে পারেন।
সূত্রের খবর, ভি সি কে,এ এম এম কে ও আই ইউ এম এলের এক বিধায়ক কের সমর্থন নিয়ে ২৩৪ জনের বিধান্সভায় গরিষ্ঠতা র দাবি করছেন বিজয়।।
শুক্রবার সন্ধ্যায় রাজ্যপালের সঙ্গে দেখা করে এই দাবি করেন তিনি।
প্রসঙ্গত, নতুন দল গঠন করে প্রথমবার ভোটে দাঁড়িয়ে অভিনেতা তথা রাজনৈতিক নেতা বিজয় ১০৮. টি আসন পেয়ে তাক লাগিয়ে দিয়েছেন।।কিন্তু সরকার গঠনের মত বিধায়ক সংখ্যা না থাকায় রাজ্যপাল দুবার তাঁকে ফিরিয়ে দিয়েছেন।। এবার অন্য দলের সমর্থনে তাঁর নেতৃত্বে সরকার গঠিত হওয়ার আশা দেখা দিয়েছে।

Be the first to comment