হিংসার বিরুদ্ধে মিছিল বামপন্থীদের

Spread the love

রোজদিন ডেস্ক : রাজ্যে নির্বাচনের পর হিংসার প্রতিবাদে মিছিল করলেন বামপন্থীরা। শুক্রবার বিকেলে বামফ্রন্ট সভাপতি বিমান বসু-সহ বিশিষ্ট বাম নেতারা সেখানে উপস্থিত ছিলেন।
মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে তাঁরা বলেন, বিজয় উল্লাসের নামে বিভিন্ন জায়গায় আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ সংগঠিত করতে হবে। নির্বাচনে তাঁরা একদিকে তৃণমূল, অন্যদিকে বিজেপি – আরএসএসের বিরুদ্ধে তাঁদের লড়াই ছিল। এই ফলাফলের পর আবার নতুন করে লড়াই করতে হবে। রাজ্যে ধর্ম নিরপেক্ষ তা, বহুত্ববাদ আক্রান্ত বলে তাঁরা উদ্বেগ ব্যক্ত করেন।
স্বপন ব্যানার্জি, শ্রীদীপ ভট্টাচার্য, নরেন চ্যাটার্জি, মনোজ ভট্টাচার্য , অতনু চক্রবর্তী প্রমুখ বিশিষ্ট নেতারা এখানে অংশ নেন।
অন্যদিকে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বহরমপুরে বলেন, শান্তি সম্প্রীতি, দাঙ্গা হাঙ্গামা রুখতে সবাইকে এককাট্টা করতে হবে। এই রাজ্যকে কিছুতেই অসম হতে দেওয়া যাবে না বলে তিনি মন্তব্য করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*