- ঐতিহাসিক দিন। ব্রিগেডে শপথ নিল বাংলার প্রথম বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী পদে শপথ শুভেন্দু অধিকারীর।
- অজয় মুখোপাধ্যায়ের মেদিনীপুর থেকে বাংলার দ্বিতীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য জুড়ে তুমুল উন্মাদনা।
- শুভেন্দুর সঙ্গে ওই মঞ্চেই শপথ আরও ৫ মন্ত্রীর। তালিকায় দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনীয়া ও ক্ষুদিরাম টুডু। দফতর ঘোষণা বাকি।
- ভারসাম্যের মন্ত্রিসভা। পাঁচ মন্ত্রীর মধ্যে মহিলা, মতুয়া, আদিবাসী, রাজবংশীদের প্রতিনিধিত্ব।
- শপথের মঞ্চে উজ্জ্বল উপস্থিতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। হুডখোলা গাড়িতে চড়ে একপাশে শুভেন্দু অধিকারী আর এক পাশে শমীক ভট্টাচার্যকে নিয়ে প্রবেশ করেন ব্রিগেডে।
- মঞ্চে উঠে কবিগুরুকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
- শপথগ্রহণের সাক্ষী হলেন অমিত শাহ, রাজনাথ সিং, নিতিন নবীন, স্মৃতি ইরানি, জেপি নাড্ডা, শিবরাজ সিং চৌহান, চিরাগ পাশোয়ান, একনাথ শিণ্ডে, প্রফুল প্যাটেল, চন্দ্রবাবু নাইডু, মিঠুন চক্রবর্তী-সহ বিজেপি ও শরিক দলের শীর্ষ নেতারা। ছিলেন যোগী আদিত্যনাথ, সম্রাট চৌধুরী, মোহনচরণ মাঝি, রেখা গুপ্তা, হিমন্ত বিশ্বশর্মা, মানিক সাহা, দেবেন্দ্র ফড়নবীশের মতো একঝাঁক বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা।
- ব্রিগেডে জনতার নজর কাড়ল দই৷ রসোগোল্লা ও ঝালমুড়ির স্টল।
- শপথ নেওয়ার আগে শনিবার সকালে সোশ্যাল মিডিয়ায় রবীন্দ্র-স্মরণ শুভেন্দু অধিকারীর।
- নিজের মতো করেই এদিন সকালে বাড়ি সংলগ্ন চত্বরে রবীন্দ্র জয়ন্তী পালন করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
- চিঠি পাওয়ার ২৪ ঘন্টার মধ্যে দলকে শোকজের জবাব দিলেন কোহিনূর মজুমদার। বাংলায় লেখা চিঠিতে লিখলেন, দলের কর্মীদের মনের কথাই বলেছি।
- দীর্ঘ দেড় দশক পর রাজ্য সরকারের বিজ্ঞাপন পেল সিপিএমের দৈনিক মুখপত্র গণশক্তি। এর আগে আদালতের দ্বারস্থ হয়েও মেলেনি সমাধান।

Be the first to comment