রোজদিন ডেস্ক :
সকালেই সমাজ মাধ্যমে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কে শ্রদ্ধা জানিয়েছিলেন তিনি। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মেগা শপথ গ্রহণ অনুষ্ঠানে পর সোজা চলে গেলেন জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। কবিগুরুর জন্মস্থানে। তিনি নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রতিবারই এইদিনে তিনি এখানে আসেন। এবার তা নিঃসন্দেহে অন্য মাত্রা পেয়েছে। কবিগুরুর বাসভবনে প্রণাম করে শ্রদ্ধা জানান তিনি।
পরে জানান, নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি তিনি পালন করবেন। এখন তিনি সবার মুখ্যমন্ত্রী। তাঁর একটিই মন্ত্র, স্বামীজি কথিত চরৈবতি! চরৈবতি!
রাজ্যের সার্বিক উন্নয়নের লক্ষ্যে তিনি যে অবিচল, প্রতিশ্রুতি বদ্ধ তার স্পষ্ট ইঙ্গিত দেন।
এখানেও কবিগুরুর, “চিত্ত যেথা ভয়শুন্য, উচ্চ যেথা শির ” কবিতার কয়েকটি পংক্তি বলেন তিনি।
তাঁকে দেখে আপ্লুত উপস্থিত মানুষ জনও।

Be the first to comment