পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর 

Spread the love

রোজদিন ডেস্ক :

সকাল থেকেই ব্যস্ত তিনি। ব্রিগেডে শপথ নিয়েই চলে গেছিলেন সোজা জোড়াসাঁকোয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে তাঁর বাসভবনে শ্রদ্ধা জানাতে। এরপর ই বসলেন পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠকে। রাজ্য প্রশাসনের আগামী দিনের রূপরেখা নিয়ে আলোচনা করলেন কয়েকজনের সঙ্গে। তিনি নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, পরিশ্রমী, কর্তব্য নিষ্ঠ, নীতিনিষ্ঠ এক অক্লান্ত রাজনীতিবিদ। এবার রাজ্যের গুরুদায়িত্ব তাঁর ওপর। দুর্নীতি মুক্ত প্রশাসন, শিল্পায়ন, উন্নয়নের স্বপ্ন দেখিয়ে ক্ষমতায় আসা বিজেপি নেতা আজ থেকেই সক্রিয় হয়েছেন প্রশাসনিক দায়িত্ব পালনে।

আজ বিধানসভা ভবনে প্রবীণ বিধায়ক তাপস রায়, তুলনায় নবীন শঙ্কর ঘোষ প্রমুখের সঙ্গে বৈঠক করেন শুভেন্দু অধিকারী। পরে সেখানে যোগ দেন জগন্নাথ চ্যাটার্জি।

এই ছাড়া মুখ্য সচিব দুষ্যন্ত নারিয়াল, ডি জি সিদ্ধিনাথ গুপ্তা,কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দের সঙ্গেও বৈঠক করেন নতুন মুখ্যমন্ত্রী।

নির্বাচনের ফল প্রকাশ হওয়ার পর থেকে ই বিক্ষিপ্ত হিংসা ছড়িয়েছে রাজ্যের বিভিন্ন অঞ্চলে। নৃশংস ভাবে খুন হয়েছেন শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক। এখন ও অধরা খুনীরা। ধরা পড়েনি এই ভয়াবহ ঘটনার মাস্টার মাইন্ডরাও। প্রথম থেকেই রাজ্যে শান্তি রক্ষার আবেদন জানিয়েছেন শুভেন্দু অধিকারী, দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য প্রমুখ।

সূত্রের খবর, পুলিশ প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠকে রাজ্যে শান্তি রক্ষার কথাই বলেছেন নতুন মুখ্যমন্ত্রী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*