কথা রাখছে নতুন সরকার, পয়লা জুন থেকে অন্নপূর্ণা ভান্ডার চালু

Spread the love

রোজদিন ডেস্ক : ক্ষমতায় এসে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ শুরু করলো শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন নতুন রাজ্য সরকার।
আগামী পয়লা জুন থেকে চালু হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার। এতে মহিলারা মাসে তিন হাজার টাকা পাবেন।
সরকারি বাসে মহিলারা বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। তাঁদের কোন ভাড়া দিতে হবে না।
উল্লেখ্য, প্রাক্তন রাজ্য সরকারের আমলে চালু হওয়া লক্ষ্মীর ভান্ডার তুমুল জনপ্রিয়তা পায়৷ বিজেপি এলে তা বন্ধ করা হবে বলে প্রাক্তন মুখ্যমন্ত্রী সহ একাধিক প্রাক্তন মন্ত্রী, নেতা হুঁশিয়ারি দিয়েছিলেন। তা ঠিক নয় প্রতিপন্ন করে মহিলাদের এবার সেই অর্থ দ্বিগুণ করে তিন হাজার টাকা করা হোল। এতে রাজ্যের বিভিন্ন মহলে এখন খুশির হাওয়া।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*