রোজদিন ডেস্ক: রাজ্যের নতুন সরকারের মুখ্যসচিব পদে মনোজ আগরওয়াল ও মুখ্যমন্ত্রীর উপদেষ্টা পদে সুব্রত গুপ্ত র নিয়োগ নিয়ে প্রশ্ন তুললেন বিশিষ্ট কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ। এক ই প্রশ্ন পৃথকভাবে তুলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার ও। আজ সমাজ মাধ্যমে গেরুয়া শিবির কে এক হাত নিয়ে তিনি বলেন, এই ঘটনায় বিজেপি আমলের নির্বাচনী ব্যবস্থা, প্রশাসনের নিরপেক্ষতা ও স্বচ্ছতা প্রশ্নের সামনে উপস্থিত হোল।। দুই আমলার ব্যক্তিগত যোগ্যতা ও পারদর্শিতা নিয়ে তাঁদের কোন প্রশ্ন নেই। কিন্তু এই রাজ্যে এস আই আরের নামে যে রাজনৈতিক চক্রান্ত, নিরীহ মানুষের মৃত্যু মিছিল,
বিবেচনাধীনের নামে লক্ষ লক্ষ বৈধ ভোটারদের হেনস্থা, তাঁদের নাম বাদ দেওয়া, এই সব কিছুর সঙ্গেই মনোজ আগরওয়াল ও সুব্রত গুপ্ত র নাম জড়িয়ে থাকবেই। এই সিদ্ধান্তে র ফলে এই সংক্রান্ত সব কিছুর মধ্যে এক অদৃশ্য যোগসূত্র আজ সামনে এসেছে। এই দুই আমলা যদি তাঁদের প্রাইজ পোস্টিং প্রত্যাখ্যান করতে পারতেন, তবে হয়ত তাঁদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠত না বলে শুভঙ্কর সরকার মন্তব্য করেন।
এক ই প্রশ্ন পৃথকভাবে তুলেছেন কংগ্রেসের জাতীয় নেতা জয়রাম রমেশ ও। মনোজ আগরওয়াল ও সুব্রত গুপ্ত র নিয়োগ নির্বাচন কমিশন ও বিজেপি র অশুভ আঁতাত বলে তিনি মনে করেন। রাজ্যের ২৭ লক্ষ ভোটারের নাম বাদ দিয়ে যে নির্বাচন হোল, তা কৌশল গত ভাবে বিজেপি কে সুবিধা করে দিয়েছে বলে জয়রাম রমেশ মন্তব্য করেছেন।

Be the first to comment