নিজের কনভয়ে গাড়ি কমাচ্ছেন প্রধানমন্ত্রী 

Spread the love

রোজদিন ডেস্ক : 

দেশবাসীকে কৃচ্ছ্রসাধনের পরামর্শ দিয়েছেন তিনি। এবার নিজের কনভয়ের গাড়ি কমানোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই বিষয়ে তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজি-কে এই মর্মে বার্তাও দিয়েছেন। কোন নতুন গাড়ি কেনাও হবে না বলে জানা যায়।

সোমবারই গুজরাটের সোমনাথে বিশাল কনভয় নিয়ে রোড শো করেছিলেন প্রধানমন্ত্রী। এই নিয়ে কটাক্ষ করেছিলেন বিরোধীরা। ওইদিন সোমনাথ মন্দিরে গিয়ে সমারোহ সহকারে পুজো ও দেন তিনি।

সূত্রের খবর, পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতিতে দেশে জ্বালানি সঙ্কট হতে পারে বলে সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী আমজনতাকে বিভিন্ন ক্ষেত্রে খরচ কমানোর বার্তা দিয়েছেন।

অন্যদিকে পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে নতুন সরকার গঠিত হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে বিপুল জনমোহিনী প্রকল্পের কথা ঘোষণা করে সরকারে এসেছে পশ্চিম বঙ্গ,তামিলনাড়ু ইত্যাদি রাজ্য। এই কঠিন পরিস্থিতিতে তারা কিভাবে এই সব প্রকল্প বাস্তবায়িত করবে তা নিয়ে আলাপ আলোচনা ও শুরু হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*