রোজদিন ডেস্ক :
শিয়ালদা বনগাঁ শাখায় আজ সকালে ট্রেন চলাচল ব্যাহত হয়ে সমস্যা দেখা দেয়। বহু ট্রেন দমদম স্টেশনের আগে দাঁড় করিয়ে দেওয়া হয়। যান্ত্রিক ত্রুটির জন্য এই সমস্যা বলে জানা গেছে। যদিও ক্ষুব্ধ যাত্রীদের অভিযোগ, কি কারণে সমস্যা তা জানানো হয় নি। আজ সকালে শিয়ালদা গামী বারাসাত লোকাল ৪০ মিনিট দমদমের আগে দাঁড়িয়ে ছিল। অনেকে ট্রেন থেকে নেমে রেল লাইন ধরে হেঁটে যান।
বহু ট্রেন সময়ে না পৌঁছোনোয় সমস্যা দেখা দেয়। ডাউন লাইনের ট্রেন সময়ে না আসায় আপ ট্রেন ও দেরিতে ছাড়ে।
পরে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা হচ্ছে।

Be the first to comment