প্রধানমন্ত্রীর সোনার গহনা সংক্রান্ত মন্তব্যের পর ১৫ শতাংশ বাড়ল সোনা ও রূপোর আমদানি শুল্ক, বাড়বে দাম

FILE PHOTO: A saleswoman stands behind the showcased gold necklaces at a jewellery showroom in Agartala, capital of India's northeastern state of Tripura, August 18, 2010. REUTERS/Jayanta Dey
Spread the love

রোজদিন ডেস্ক : খুব প্রয়োজন ছাড়া, এমনকী বাড়িতে অনুষ্ঠান থাকলেও আগামী এক বছর সোনার গহনা না কেনার পরামর্শ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর তার তিনদিনের মধ্যে সোনা, রূপো নিয়ে বড়সড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। সোনা ও রুপোর উপরে আমদানি শুল্ক বৃদ্ধি করল সরকার। এর ফলে সোনা, রুপো কেনার খরচ একধাক্কায় অনেকটাই বাড়বে বলে আশঙ্কায় শিল্পমহল। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, সোনা ও রুপোর ওপর বর্তমানে আমদানি শুল্ক রয়েছে ৬ শতাংশ। এবার তা বাড়িয়ে ১৫ শতাংশ করা হল। সোনা ও রুপোর গহনা কেনাকাটা কমাতে এবং দেশের বৈদেশিক মুদ্রার সঞ্চয় বাড়াতেই এই পদক্ষেপ করা হল, বলেই মনে করা হচ্ছে। সোনা ও রুপোর উপর ১০ শতাংশ বেসিক কাস্টমস ডিউটির ওপর আর ৫ শতাংশ এগ্রিকালচার ইনফ্রাস্টাকচার ও ডেভেলপমেন্ট সেস বসানো হয়েছে। তার ফলেই আমদানি শুল্ক ৬ থেকে বেড়ে ১৫ শতাংশ হল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*