রোজদিন ডেস্ক :
রাজ্যে কোনও বেআইনি টোল প্লাজা চলবে না বলে কঠোর নির্দেশ জারি করল রাজ্য সরকার। নতুন মুখ্য সচিব মনোজ আগরওয়াল এই মর্মে কড়া নির্দেশিকা জারি করে পরিস্কার জানিয়ে দেন, অবিলম্বে বেআইনি টোল প্লাজা / ড্রপ গেট বন্ধ করতে হবে। সরকারি নির্দেশ ছাড়া কোথাও কোন ব্যারিকেড দেওয়া যাবে না। ১৫ মের মধ্যে জেলা প্রশাসন কে সব অবৈধ টোল প্লাজা র তালিকা দিতে হবে।
মুখ্য সচিবের জারি করা নির্দেশিকায় জেলা প্রশাসনকে পরিস্কার জানিয়ে দেওয়া হয়,
ভবিষ্যতে ও যাতে এই ধরনের বেআইনি টোল প্লাজা বসিয়ে যান বাহন থেকে টাকা না তোলা হয়, সেদিকে নজর দিতে হবে। এমন অবৈধ টোল প্লাজা / ড্রপ গেট / ব্যারিকেড থাকলে অবিলম্বে তা তুলে দিতে হবে।
উল্লেখ্য, প্রাক্তন সরকারের আমলে বীরভূম সহ রাজ্যের বিভিন্ন অঞ্চলে বেআইনি টোল প্লাজা / ড্রপ গেট বসিয়ে যান বাহনের থেকে টাকা তোলা হোত। যা সরকারি কোষাগারে জমা না পড়ে স্থানীয় টিএমসি নেতারা পকেটস্থ করতেন বলে অভিযোগ। সরকার এই সব নিয়ে ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ হতেন স্থানীয় মানুষজন।
নয়া সরকারের আমলে এই সব বেআইনি কাজ চলবে না বলে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে।

Be the first to comment