রোজদিন ডেস্ক :
তিনি দলের একনিষ্ঠ কর্মী। জ্বালানি বাঁচাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহবানে সাড়া দিয়ে বিধানসভায় সাইকেলে এলেন হলদিয়ার নতুন বিধায়ক প্রদীপ বিজলি। কিড স্ট্রীটে বিধায়ক দের সরকারি আবাস থেকে বিধানসভা ভবনে এই পরিবেশ বান্ধব দু-চাকার যানে আসেন তিনি। জানান, যতদিন বিধানসভা চলবে তিনি সাইকেলেই যাতায়াত করবেন।
উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে হলদিয়ায় প্রদীপ বিজলির সমর্থনে প্রচারে এসেছিলেন প্রধানমন্ত্রী।
অন্য সূত্রে প্রকাশ, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী প্রমুখ ইতিমধ্যে তাঁদের কনভয়ের গাড়ির সংখ্যা অর্ধেকের বেশি কমিয়ে দিয়েছেন।
বিজপি শাসিত একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীরাও এই পদাঙ্ক অনুসরণ করেছেন।

Be the first to comment