প্রাক্তন মুখ্যমন্ত্রীকে চোর চোর ধ্বনি, কৃতকর্মের ফল বললেন শমীক 

Spread the love

রোজদিন ডেস্ক :

ভোটের ফল প্রকাশের পর আজ তিনি উচ্চ আদালতে এসেছিলেন ভোট পরবর্তী হিংসা নিয়ে সওয়াল করতে। তাঁকে দেখেই চোর চোর ধ্বনিতে মুখর হোল উচ্চ আদালত চত্বর যা নিয়ে প্রবল অস্বস্তিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তাঁর দল, অনুগামীরা।

তাঁকে দেখে চোর, চোর ধ্বনি দেওয়ায় ক্ষুব্ধ মমতা ব্যানার্জি উপস্থিত কয়েকজন আইনজীবীকে নিশানা করে বলেন, ওঁরা তাঁকে মেরেছে। এই নিয়ে পারস্পরিক চাপান উতোরে ওখানে তুমুল উত্তেজনা দেখা দেয়৷ পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তারক্ষীরা প্রাক্তন মুখ্যমন্ত্রী কে ঘিরে বাইরে নিয়ে যান।

টিএমসি সাংসদ কল্যাণ ব্যানার্জি মন্তব্য করেন, উচ্চ আদালতে যদি এই পরিস্থিতি হয় তবে সারা রাজ্যে কি হচ্ছে বোঝাই যাচ্ছে!

বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এই ঘটনা নিয়ে পৃথকভাবে বলেন, এই সব কাজ তাঁদের কর্মী সমর্থকরা করেন না। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখে চোর চোর ধ্বনি দেওয়া ওঁর কৃতকর্মেরই ফল। তৃণমূল যে সব কাজ করেছে, এই সব তারই প্রতিক্রিয়া।

শমীক ভট্টাচার্যর আরও দাবি, টিএমসি-ই এই সব করছে।

এই সব সংস্কৃতি বিজেপির না।

তাঁরা সুস্থ সমাজ চান। সেদিকেই মন দিচ্ছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*