দিনভর জেরার পর রাতে গ্রেফতার শান্তনু সিংহ বিশ্বাস 

Spread the love

রোজদিন ডেস্ক

কলকাতা পুলিশের প্রভাবশালী ডিসি শান্তনু সিংহ বিশ্বাসকে গ্রেফতার করলো ইডি। বেশ কিছুদিন বেপাত্তা থাকার পর আজ সকালে ইডি কার্যালয়ে যান তিনি। সঙ্গে ছিলেন দুই আইনজীবী।

দিনভর তাঁকে জেরা করেন ইডি আধিকারিকরা। কিন্তু সদুত্তর মেলেনি। পরন্তু বিভ্রান্ত করেছেন। রাতে তাঁকে গ্রেফতার করে ইডি।

প্রাক্তন মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বলয়ে থাকা শান্তনু সিংহ বিশ্বাস দীর্ঘদিন কালিঘাট থানার ওসি ছিলেন। তাঁর বিরুদ্ধে বালি, কয়লা পাচার,  দুস্কৃতি সোনা পাপ্পুর সঙ্গে ঘনিষ্ঠতা, এনআরআইদের ভর্তি করানো ইত্যাদি বহু অভিযোগ আছে। আজ অবশ্য তাঁকে সোনা পাপ্পুর প্রতারণা মামলায় গ্রেফতার করা হয় বলে সূত্রের খবর। এই সূত্রে প্রকাশ, শান্তনু সিংহ বিশ্বাস একা নয়, তাঁর এই সব দুষ্কর্মের সহযোগী ছিলেন আরও অনেক পুলিশ আধিকারিক, কর্মীরাও। সব কিছুই ইডি-র আতস কাঁচের তলায় আছে।  সব একে একে প্রকাশ পাবে বলে অভিজ্ঞ মহল মনে করেন।

নতুন রাজ্য সরকার ঘোষণা করেছে, এখন থেকে সিবিআই তদন্তে আর তাদের অনুমতি প্রয়োজন হবে না। যে কোন দুর্নীতির তদন্ত সিবিআই করতে পারবে।

এক সপ্তাহের মধ্যে প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু ও আজ শান্তনু সিংহ বিশ্বাসের গ্রেফতারে টিএমসি-র অন্দরে রীতিমত অস্বস্তি দেখা দিয়েছে বলে জানা যায়।

আগামীকাল শান্তনু সিংহ বিশ্বাসকে আদালতে তোলা হবে। আরও জিজ্ঞাসাবাদের জন্য ইডি তাঁর হেফাজত চাইতে পারে বলে ওয়াকিবহাল মহল মনে করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*