এখন থেকে বিধানসভার অধিবেশন সরাসরি সম্প্রচার হবে, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক :

এখন থেকে বিধানসভার অধিবেশন ও সরাসরি সম্প্রচারিত হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। আজ নতুন সরকারের আমলে প্রথম বিধানসভার অধিবেশন বসে। মুখ্যমন্ত্রী সভায় ঘোষণা করেন, অধিবেশনের সরাসরি সম্প্রচার হবে।

উল্লেখ্য, আগের সরকারের আমলে শুধুমাত্র বাজেট অধিবেশন উদ্বোধন, বাজেট ভাষণ, মুখ্যমন্ত্রীর ভাষণই সরাসরি টিভি-তে সম্প্রচারিত হোত, যা নিয়ে একাধিকবার বিরোধীরা ক্ষোভ ব্যক্ত করেছেন।

এখন থেকে বিধানসভার অধিবেশনও সরাসরি সম্প্রচারিত হবে বলে মুখ্যমন্ত্রীর ঘোষণায় খুশি বিভিন্ন মহল।

লোকসভার প্রাক্তন অধ্যক্ষ প্রয়াত সোমনাথ চ্যাটার্জি সংসদের অধিবেশন সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করেছিলেন। এখনও তা বজায় আছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*