আরো ১২

Spread the love
  1. বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্য বিধানসভার নতুন অধ্যক্ষ নির্বাচিত হলেন কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক রথীন্দ্র বসু।
  2. সরকার থেকে বিরোধী, বিধানসভায় সবাই সমান সুযোগ পাবে, স্পিকার নির্বাচনের পর বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
  3. এখন থেকে লাইভ দেখা যাবে বিধানসভার অধিবেশন।
  4. বাতিল হওয়া নিট পরীক্ষা আগামী ২১ জুন, ঘোষণা ন্যাশনাল টেস্টিং এজেন্সির। নিটের প্রশ্ন ফাঁস হয়েছে এনটিএ-র অন্দর থেকেই, দিল্লি আদালতে দাবি সিবিআইয়ের। চিহ্নিতকরণের কাজ শুরু।
  5. সকালেই সল্টলেকের ইডি দফতরে হাজিরা দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রথীন ঘোষ। চলছে জিজ্ঞাসাবাদ।
  6. লোকসভায় তৃণমূলের চিফ হুইপের পদ ফিরে পেলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সরানো হল কাকলি ঘোষ দস্তিদারকে।
  7. চিফ হুইপের পদ হারিয়েই সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট বারাসতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের। নাম না করে কটাক্ষ দলনেত্রীকে।
  8. শিলিগুড়ির অবৈধ নির্মাণ ভাঙার হুঁশিয়ারি সাংসদ রাজু বিস্তার।
  9. দাম বাড়ল পেট্রোল ও ডিজেলের। লিটার প্রতি বাড়ল প্রায় তিন টাকা করে। আজ থেকেই কার্যকর নয়া দর।
  10. তিলজলায় বাড়ি ভাঙার ঘটনায় আপাতত স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ আদালতের। নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা বসু চৌধুরীর।
  11. বর্ষা ঢুকছে আন্দামানে, নিম্নচাপ ও অক্ষরেখা জোড়া ফলায় উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা।
  12. স্নাতকস্তরে কলেজে ভর্তির বিজ্ঞপ্তি জারি। ১৮ মে থেকে সেন্ট্রালাইজড অনলাইন পোর্টালের মাধ্যমে করা যাবে আবেদন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*