রোজদিন ডেস্ক: এর আগে একাধিকবার তাঁকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু তলব পেয়েও অন্তত ৫ বার বিভিন্ন অজুহাতে এড়িয়েছিলেন হাজিরা। অবশেষে শুক্রবার সকালে পুরসভায় নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় সল্টলেকে ইডি দপ্তরে হাজির দিলেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। শুক্রবার সকাল দশটা নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান তিনি। ঢোকার আগে বলেন, আমাকে কেন ডেকেছে জানি না। ভিতরে গেলে জানতে পারব। এই মামলায় দীর্ঘদিন ধরেই ইডির নজরে প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। ২ ঘন্টা পেরিয়েও তিনি এখনও ইডি দফতরেই আছেন। এই মামলায় তিনদিন আগেই গ্রেফতার হয়েছেন রাজ্যের আর এক মন্ত্রী সুজিত বোস। তিনি আপাতত ইডি হেফাজতে রয়েছেন।

Be the first to comment