রোজদিন ডেস্ক :
প্রত্যাশিত ভাবেই রথীন্দ্র বসু বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিধানসভায় অধ্যক্ষ নির্বাচিত হলেন। আজ প্রোটেম স্পিকার তাপস রায়ের তদারকিতে এই নির্বাচন হয়। সর্বসম্মতিক্রমে কোচবিহার দক্ষিণের বিধায়ক রথীন্দ্র বসু অধ্যক্ষ হলেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁর নাম প্রস্তাব করেন৷ সমর্থন করেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। ধ্বনি ভোটে তিনি জয়ী হন। এই সময় টিএমসি বিধায়করা সভায় উপস্থিত ছিলেন না। পরে তাঁরা আসেন৷
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও বিরোধী দলনেতা শোভনদেব চ্যাটার্জির হাত ধরে তিনি নিজের আসনে বসেন।
টিএমসি বিধায়করা তাঁর নির্বাচনের বিরোধিতা করেননি।
শান্ত, হৃদ্য পরিবেশে নতুন সরকারের আমলে আজ বিধানসভার প্রথম অধিবেশন শুরু হয়।

Be the first to comment