শুরু স্নাতকস্তরে ভর্তির আবেদন

Spread the love

রোজ0দিন ডেস্ক : সদ্য প্রকাশিত হয়েছে এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল। সিবিএসই ও আইসিএসই বোর্ডের ফলও বেরিয়ে গিয়েছে। ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই কলেজে ভর্তির বিজ্ঞপ্তি জারি করল উচ্চ শিক্ষা দফতর। আগামী ১৮ মে থেকে শুরু হতে চলেছে অনলাইনে আবেদন প্রক্রিয়া। ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণভাবে সেন্ট্রালাইজড অনলাইন পোর্টাল বা অভিন্ন ভর্তি পোর্টালের মাধ্যমে সম্পন্ন হবে। মেধার ভিত্তিতে এই ভর্তি প্রক্রিয়া চলবে। প্রভিশনাল অ্যাডমিশনের জন্য কাউকে কলেজে যেতে হবে না। ভর্তির ফিও পোর্টালের মাধ্যমে অনলাইনে দিতে হবে। গত বছর ওবিসি জটে আটকে অনেক দেরিতে শুরু হয়েছিল ভর্তি প্রক্রিয়া। ফলে অনেক কলেজেই আসন ফাঁকা রয়ে গিয়েছিল। নষ্ট হয়েছিল শিক্ষা বর্ষের অনেকটা সময়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*