রাজ্যে চালু হচ্ছে মুখ্যমন্ত্রীর জনতার দরবার!! 

Spread the love

রোজদিন ডেস্ক : 

বিজেপি শাসিত কয়েকটি রাজ্যের ধাঁচে এখানেও মুখ্যমন্ত্রীর জনতার দরবার চালু হতে চলেছে। সূত্রের খবর, প্রতি সপ্তাহে একদিন বা দুদিন এই জনতার দরবারে বসে মুখ্যমন্ত্রী আমজনতার কথা, তাঁদের অভাব, অভিযোগের কথা শুনবেন। ইতিমধ্যে রাজ্য প্রশাসনের পক্ষে এই বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে। সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে পদস্থ আধিকারিকরাও থাকবেন। বিজেপি শাসিত উত্তর প্রদেশ, ওড়িশায় এই ব্যবস্থা চালু আছে। এর মাধ্যমে মুখ্যমন্ত্রী সরাসরি আমজনতার কথা শুনবেন ও প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

এর আগে কলকাতা ও শিলিগুড়িতে মেয়ররা ফোনে জনসংযোগ শুরু করেছেন। কিছু ক্ষেত্রে এর সাফল্যও এসেছে বলে অভিজ্ঞ মহল মনে করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*