রোজদিন ডেস্ক :
রাজ্যে ভোট পরবর্তী হিংসার অভিযোগ নিয়ে আজ বিধানসভার অধিবেশন কিছুক্ষণের জন তপ্ত হয়ে ওঠে।
শান্ত হৃদ্য পরিবেশে আজ অধিবেশন শুরু হয়৷ বিরোধী নেতা শোভনদেব চ্যাটার্জি অভিযোগ করেন, নতুন সরকার ভয় নয়, ভরসা ধ্বনি দিয়ে ক্ষমতায় এসেছে। কিন্তু ভরসার বদলে এখন ভয় চার গুণ বেড়েছে। বহু মানুষ ঘরছাড়া৷ স্বেচ্ছাচারী শাসকের পদধ্বনি শোনা যাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
সভায় উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন দিয়ে বিরোধী নেতার কথা শোনেন৷ এর পরই তিনি জানিয়ে দেন, কেউ ঘরছাড়া আছেন বলে তাঁর জানা নেই। কেউ ঘরছাড়া হলে রাজ্য পুলিশের ডিজি-কে জানাতে বলেন তিনি। সঙ্গে একটি শর্তও দেন৷ বলেন, ২০২১ সালে ভোট পরবর্তী সন্ত্রাসে যে সাড়ে বার হাজার এফআইআর হয়েছিল, সেখানে নাম না থাকলে স্থানীয় বিধায়ক ও পুলিশ সুপার গিয়ে তাঁদের (ঘর ছাড়া দের) বাড়িতে পৌঁছে দিয়ে আসবেন। কিন্তু পাঁচ বছর আগের এফআইআরে নাম থাকলে তাঁদের জেলে যেতে হবে। তাঁর এই বক্তব্যে বিরোধী টিএমসি বিধায়করা ক্ষোভ ব্যক্ত করেন। পরে অবশ্য শান্ত পরিবেশেই সভার কাজ চলে।

Be the first to comment