প্রেসিডেন্সি জেলের সুপারকে সাসপেন্ড, উদ্ধার বহু মোবাইল 

Spread the love

রোজদিন ডেস্ক :

জেলে ঢালাও মোবাইলের ব্যবহার সহ বিভিন্ন অনৈতিক কার্যকলাপ রুখতে ব্যর্থতার দায়ে প্রেসিডেন্সি জেলের সুপার ও চিফ কন্ট্রোলার কে সাসপেন্ড করল রাজ্য সরকার।

আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে এই ঘোষণা করেন। জেলে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ। তা সত্বেও জেলে বন্দিরা কিভাবে এর ঢালাও ব্যবহার করেন, তা নিয়ে বহুদিন ধরেই অভিযোগ শোনা যায়৷ বিজেপি নেতৃত্বাধীন নতুন সরকার ক্ষমতায় এসেই এই ঘুঘুর বাসা ভাঙতে তৎপর হয়েছে। আচমকা পরিদর্শনে উদ্ধার হয়েছে প্রচুর মোবাইল ফোন। এর মধ্যে দামি স্মার্ট ফোন ও আছে। এই ঘটনায় সিআইডি তদন্তের ও নির্দেশ দিয়েছে রাজ্য।

আজ শুভেন্দু অধিকারী জানান,প্রেসিডেন্সি জেলে মোবাইল ব্যবহার হচ্ছে। পুর্বতন সরকার কে নিশানা করে বলেন, এতে ওদের সমর্থন বা ঔদাসীন্য থাকতে পারে। মোবাইল ব্যবহারের অভিযোগ পাওয়ার পর ডি জি কে তিনি জানান। কলকাতা পুলিশের ডি সি দক্ষিণের উপস্থিতিতেও কারা দফতরের যৌথ অভিযানে প্রচুর মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।

আগের শাসকের সহযোগিতায় অপরাধীরা জেলের ভিতর কিভাবে জেলের ভিতরে বসে নেট ওয়ার্ক চালাচ্ছে তা সামনে আনার জন্য এই সব ফোন দেখানোও হয়।

মুখ্যমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে এই দুর্নীতির আঁতাত চলছে। তা ভাঙতে কিছু সময় লাগবে। যারা এই সব কাজ করতে চায়, তাদের সতর্ক করে এই সব বন্ধ করার হুঁশিয়ারি দেন। সাফ জানান, আজ থেকে এই সব কাজ বন্ধ। দমদম থেকে বহরমপুর অবধি একাধিক জেলে এই সব চলছে। শাজাহান সহ অন্যরা যেভাবে জেলে বসে নেট ওয়ার্ক চালাচ্ছে, তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।

এই ঘটনা য় প্রেসিডেন্সি জেলের সুপার এন কুজুর ও চিফ কন্ট্রোলার দীপ্ত ঘড়াই কে সাসপেন্ড করেছে সরকার।

কার নামে সিম, মোবাইল ইত্যাদি এল, সেই বিষয়ে সিআইডি তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*