রোজদিন ডেস্ক :
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁর নন্দীগ্রাম আসন ছাড়লেন। আজ বিধান সভা ভবনে অধ্যক্ষ রথীন্দ্র বসুকে তিনি ওই কেন্দ্রের পদত্যাগ পত্র জমা দেন। তিনি যে ভবানীপুরের আসনটি রাখবেন আগেই তার ইঙ্গিত মিলেছিল। বিধায়ক হিসাবে ওই আসনেই তিনি শপথ নিয়েছেন। আজ নন্দীগ্রাম কেন্দ্রে তিনি পদত্যাগ করেন। নিয়ম অনুযায়ী জন প্রতিনিধিরা দুটি আসনে জয়ী হলে ১৪ দিনের মধ্যে একটি ছাড়তে হয়।
আজ বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, সভায় সরকার ও বিরোধীরা সমানভাবে বক্তব্য রাখার সুযোগ পাবেন। বিরোধী নেতা হিসাবে তাঁর গত পাঁচ বছরের তিক্ত অভিজ্ঞতার ইঙ্গিত দেন তিনি। বলেন, ১১ মাস যেন বিরোধী নেতাকে সভার বাইরে না থাকতে হয়৷ বিধানসভা মারামারির জায়গা নয় জানিয়ে তিনি বলেন, এখানে সৌজন্য, শালীনতা বজায় রাখতে হবে। সবাই সমান সুযোগ পাবেন।
এইদিন মুর্শিদাবাদ থেকে দুটি আসনে জয়ী আমজনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবীর ও তাঁর নওদা আসনটি রেখে অন্য আসনটি থেকে পদত্যাগ করেন।
আগামী ১৮ জুন বিধানসভার অধিবেশন বসবে। রাজ্যপাল এর উদ্বোধন করবেন।

Be the first to comment