ছাব্বিশের নির্বাচনে ভোট দিয়েও তালিকা থেকে বাদ পড়ল নাম, অবাক কাণ্ড ফরাক্কায়

Spread the love

রোজদিন ডেস্ক : এসআইআর শুনানিতে ডাক পেয়েছিলেন এক পরিবারের তিন ভাই। ডাক পেয়ে সমস্ত তথ্য, নথি নিয়ে হাজিরা দেন। তার ভিত্তিতে নিষ্পত্তি হয়। চূড়ান্ত ভোটার তালিকায় নাম ওঠে। তারপর ছাব্বিশের নির্বাচনে নিজেদের ভোট দেন তাঁরা। কিন্তু মজার কথা, এসবের পরও ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ল ফরাক্কাবাসী তিন ভাইয়ের। নাম ওঠার পর নিশ্চিন্ত ছিলেন তারা। এরই মধ্যে ফের এসআইআর ট্রাইব্যুনালের চিঠি আসে তাদের কাছে।চিঠি পেশে জোকার দপ্তরে গিয়ে জানতে পারেন, ভোটার তালিকা থেকে তাঁদের নাম ডিলিট হয়ে গিয়েছে। তাই ফের হাজিরার ডাক। ট্রাইবুনাল জানিয়ে দিয়েছে, নাম বাদ পড়ার কারণ, তিন ভাইয়ের বয়সের পার্থক্যে অসঙ্গতি। ফরাক্কা ব্লকের বেনিয়াগ্রাম পঞ্চায়েতের ৫১ নং বুথ আন্ধুয়া দক্ষিণ পাড়ার ঘটনা। স্থানীয় বাসিন্দা রেলের অবসরপ্রাপ্ত কর্মী মুদ্দিন শেখ ও সাবেরা বিবির ছয় ছেলে ও তিন মেয়ে। শেখ দম্পতির তিন ছেলে বাসির শেখ, কামরুল শেখ ও নাজবুল শেখকে এসআইআর শুনানিতে ডাকা হয়েছিল। শুনানিতে হাজির হয়ে প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়ার পর তাঁদের নাম সাপ্লিমেন্টারি ভোটার তালিকায় নথিভুক্ত হয়। তারপর ভোটও দেন তিনজন। কিন্তু আপাতত তাদের নাম বাদ পড়ায় তারা আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*