তিলজলায় বাড়ি ভাঙায় স্থগিতাদেশ আদালতের 

Spread the love

রোজদিন ডেস্ক :

তিলজলায় বুলডোজার দিয়ে বাড়ি ভাঙায় স্থগিতাদেশ দিল কলকাতা উচ্চ আদালত। আজ বিচারপতি রাজা বসু চৌধুরী র নির্দেশে জানানো হয়,মামলার নিষ্পত্তি না হওয়া অবধি এই সম্পত্তি বুলডোজার দিয়ে ভাঙা যাবে না।ওখানে কোন কারখানা ও চালানো যাবে না। পুরসভা ও পুলিশ বেআইনি নির্মান নিয়ে পদক্ষেপ করতে পারবে। এই মামলায় যুক্ত বিবাদী পক্ষ রা হলফনামা জমা দেবে৷ ২২ জুন পরবর্তী শুনানি।

উল্লেখ্য, গত ১২ মে তিলজলার এক বহুতলে আগুন লেগে মর্মান্তিক ভাবে দুজন প্রাণ হারান। আহত তিনজন হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ কারখানার মালিক সহ দুজনকে গ্রেফতার করেছে। এর পরদিনই ওই বাড়িটি বেআইনি অভিযোগ ওঠে। মুখ্যমন্ত্রীর নির্দেশে তড়িঘড়ি বুলডোজার এনে তা ভাঙা হচ্ছে। আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকী ওই দিনই এর সমালোচনা করেন৷ গতকাল ওখানে যানও। তবে ভাঙতে থাকা বাড়ির কাছে তাঁকে যেতে যেতে দেওয়া হয়নি।

আজ বাড়ির মালিকের পক্ষে এই বাড়ি বেআইনি নয়, ও সেখানে কোন কারখানা নেই জানিয়ে আদালতে স্থগিতাদেশের আবেদন করা হয়।

বিশিষ্ট আইনজীবী বিকাশ ভট্টাচার্য, শামিম আহমেদ আবেদনের পক্ষে সওয়াল করেন।

রাজ্য সরকার, পুরসভার পক্ষে বিরোধিতা করা হলেও বিচারপতি বিকাশ ভট্টাচার্যর যুক্তি মেনে বাড়ি ভাঙার ওপর স্থগিতাদেশ দেন। এতে আপাতত স্বস্তিতে মালিক পক্ষ।

যদিও এর অনেক অংশই ভাঙা হয়েছে।  আইনজীবী শামিম আহমেদ পরে জানান, বেআইনি বাড়ি ভাঙার ক্ষেত্রে ও আইন অনুযায়ী ব্যবস্থা নিতে আদালত নির্দেশ দিয়েছে। রাজ্যের সর্বত্রই তা কার্যকর হবে।

অন্যদিকে দার্জিলিং এর বিজেপি সাংসদ রাজু বিস্তা বুলডোজার এনে শিলিগুড়িতে বেআইনি নির্মাণ ভাঙার হুঁশিয়ারি দিয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*