ভারতে ফিরছে চোল সাম্রাজ্যের অমূল্য সম্পদ 

Spread the love

রোজদিন ডেস্ক :

প্রধানমন্ত্রীর নেদারল্যান্ডস সফরকালে ভারতের অমূল্য সম্পদ চোল সাম্রাজ্যের লাইডেন তাম্রপত্র ফিরছে দেশে। শনিবার ডাচ সরকার আনুষ্ঠানিক ভাবে ভারতের হাতে তা তুলে দেয়। সমাজ মাধ্যমে একে সব ভারতীয়র আনন্দের মুহূর্তে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর, ২১ টি বড় ও ৩ টি ছোট তাম্রপত্রের এই অমূল্য সম্ভার তৎকালীন চোল সাম্রাজ্যের এক অনন্য দলিল। ডাচরা তা লুট করে নিয়ে যায়। তা ফেরাতে এক দশকের বেশি সময় ধরে কূটনীতিক চেষ্টা চালিয়েছে ভারত। এতদিনে তা সফল হওয়ায় উচ্ছসিত প্রধানমন্ত্রীও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*