রোজদিন ডেস্ক :
ভোজশালা নিয়ে মধ্য প্রদেশ উচ্চ আদালতের রায়ে গভীর উদ্বেগ ব্যক্ত করেছে সিপিআইএম। একে দুর্ভাগ্যজনক বলে দলের পলিট ব্যুরো জানিয়েছে। এর ফলে দেশের ধর্মনিরপেক্ষ তা প্রশ্নের মুখে বলে তারা মনে করে। বিজেপি – আরএসএসের ধর্মীয় মেরুকরণ এতে শক্তিশালী হচ্ছে। দেশের আর্থিক, সামাজিক সমস্যা থেকে নজর ঘোরাতে এই সব চলছে। দেশের শীর্ষ আদালত এই বিষয়ে আবেদন শুনবে বলে সিপিআইএমের আশা।
উল্লেখ্য, ভোজশালার বিতর্কিত অংশ সরস্বতী মন্দির ছিল বলে মধ্য প্রদেশ উচ্চ আদালত রায় দেওয়ার পর শনিবার ওখানে অনেকে পুজো শুরু করেছেন।

Be the first to comment