রোজদিন ডেস্ক :
আজ কাকভোরে মধ্য প্রদেশের রতলমে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসে আগুন লেগে একটি কামরা ভস্মীভূত হয়ে যায়। তিরুবন্তপুরম থেকে ট্রেনটি দিল্লি যাচ্ছিল। সূত্রের খবর, আচমকা কামরায় ধোঁয়া বেরোতে দেখে আতঙ্ক ছড়ায়। বেশিরভাগ যাত্রীই তখন ঘুমোচ্ছিলেন। দ্রুত তাঁদের সবাইকেই উদ্ধার করা হয়। ওই কামরার পাশের কামরা র যাত্রীদের ও উদ্ধার করা হয়। কোন হতাহতের খবর নেই। বিদ্যুৎ-এর শর্ট সার্কিট হয়ে আগুন লাগে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
কিভাবে আগুন লাগল রেল কর্তৃপক্ষ তদন্তের নির্দেশ দিয়েছেন। অনেকেই অসুস্থ বোধ করেন৷ পুরো কামরাটি ভস্মীভূত হয়ে গেছে৷ এর ফলে পুরো ট্রেনেই আতঙ্ক ছড়ায়৷ যাত্রীদের অন্য ট্রেনে দিল্লি পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

Be the first to comment