রোজদিন ডেস্ক : রাজ্যে নতুন সরকারের মন্ত্রী হয়েই ব্যতিক্রমী সিদ্ধান্ত নিলেন অশোক কীর্তনীয়া। মন্ত্রী হওয়ার পর এবার নিজের কনভয় থেকে ভিআইপিদের জন্য বরাদ্দ হুটার খুলে দিলেন অশোক কীর্তনীয়া। একজন সাধারণ মানুষের মতো চলাফেরা করবেন বলেই তার নিজের গাড়ি থেকে হুটার খুলে দিয়েছেন বলে জানাচ্ছেন তিনি। শনিবার বারাসতে জেলাশাসকের দফতরে বৈঠক করতে এসে মন্ত্রী জানান, একাধিক উন্নয়ন প্রকল্প নেবে রাজ্য সরকার। কিন্তু লাল বাতি জ্বালিয়ে, হুটার বাজিয়ে সাধারণ মানুষকে অস্বস্তিতে ফেলে বেরিয়ে যাওয়াটা তাদের অবহেলা করা বলে মনে হয়। সেই কারণেই সাধারণ মানুষের মতোই তিনি আগামীদিনে চলাফেরা করবেন। তাই নিজেই হুটার সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন।

Be the first to comment