খেজুরিতে ত্রাণ দিতে গিয়ে আক্রান্ত প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার-সহ প্রতিনিধি দল 

Spread the love

রোজদিন ডেস্ক :

ভোট পরবর্তী হিংসায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিতে গিয়ে আজ আক্রান্ত হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার সহ এক প্রতিনিধি দল। মেদিনীপুরের খেজুরি হিজলি ও বিদ্যাপীঠে ভোটের পর বহু মানুষের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। অনেকে ঘরছাড়া। আজ শুভঙ্কর সরকারের নেতৃত্বে এক প্রতিনিধি দল ওখানে গিয়ে দুর্গতদের ত্রাণ দিয়ে ফেরার সময় তাঁদের গাড়িগুলিতে ব্যাপক হামলা চালানো হয়। অভিযোগের তির বিজেপির দিকে। কংগ্রেস সূত্রে প্রকাশ, বিজেপির এক বিজয় মিছিল থেকে এই হামলা হয়। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়।

রাজ্যে জাতীয় কংগ্রেসের পর্যবেক্ষক গোলান আহমেদ মীর এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। সমাজ মাধ্যমে তিনি বলেন, যেভাবে শুভঙ্কর সরকারের গাড়িতে হামলা হয়েছে, গণতন্ত্রে এমন হিংসার কোন স্থান নেই। ওঁরা মানবিকতার কাজ করতে গেছিলেন,ওঁদের নিশানা করা একেবারেই উচিত না।

গোলাম আহমেদ মীর এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান

দলীয় সূত্রে প্রকাশ, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার অবিলম্বে ঘরছাড়া পরিবারগুলির ত্রাণ ও পুনর্বাসনের জন্য উপযুক্ত ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে দাবি করেন। এর আগে কংগ্রেসের স্থানীয় নেতৃত্বও একই দাবি জানালেও কোন সুরাহা হয়নি। আজ কংগ্রেসের প্রতিনিধি দলে কল্যাণ রায়, শম্ভু ভুঁইয়া, আশুতোষ চ্যাটার্জি, শুভাশিস ভট্টাচার্য, বিপ্রদাস চক্রবর্তী প্রমুখ নেতারা ছিলেন। ত্রাণ দিয়ে ফেরার সময় বিজেপির বিজয় থেকে এই ভাবে হামলা হওয়ায় তাঁরা স্তম্ভিত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*