রোজদিন ডেস্ক :
দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক তিনি। এবার তাঁর ও তাঁর মদতপুষ্ট পুলিশকর্তা মিতুন কুমার দে-র বিরুদ্ধে একের পর এক তোপ দাগলেন প্রাক্তন টিএমসি মন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লা। সূত্রের খবর, তাঁদের বিরুদ্ধে থানায় অভিযোগ ও জানিয়েছেন তিনি।
তাঁর অভিযোগ, পুলিশ আধিকারিক মিতুন কুমার দে পশ্চিম মগরাহাট বিধানসভা এলাকার পঞ্চায়েতের সব স্তরের টিকিট পাইয়ে দিতেন। টিএমসি কর্মীদের ও মারধর করতেন। প্রতিবাদ করে ও ফল হোত না। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে জানিয়ে ও কোন ফল হোত না।
বর্তমান মুখ্যমন্ত্রীর ওপর ভরসা রেখেই ওঁদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন তিনি। দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করেন।
অন্যদিকে আজও বিভিন্ন জেলায় প্রাক্তন সরকারের কার্যকলাপের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন সাধারণ মানুষ৷
কাটমানি ফেরতের দাবিতে কোচবিহারে প্রধান, উপ প্রধানের বাড়ি ঘেরাও করেন।

Be the first to comment