রোজদিন ডেস্ক :
আগামী ২১ মে ফলতা কেন্দ্রের পুনর্নিবাচনে তৃণমূল প্রচারে নেই কেন বলে প্রশ্ন তুললেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। আজ ওখানে প্রচারে গিয়ে নাম না করে অভিষেক ব্যানার্জির উদ্দেশ্যে কটাক্ষ ছুঁড়ে তিনি বলেন, পুলিশ নেই, তাই নেতা নেই, কনভয় নেই, তাই হুঙ্কার ও নেই! তাঁকে সবাই মিস করছেন!
প্রচারে গিয়ে সংখ্যালঘুদের উদ্দেশ্যে তিনি বলেন, এখন যাঁরা আক্রমণ করার ঔদ্ধত্য দেখাচ্ছেন, তাঁদের সঙ্গে কোন বিরোধ নেই। বিজেপি তাঁদের পাশে আছে। তাঁদের এই দেশকে নিজের দেশ বলে ভাবতে বলেন তিনি।
গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফলতায় গিয়ে রীতিমত আক্রমণাত্মক ছিলেন।
আজ শমীক ভট্টাচার্য মুখ্যমন্ত্রীর প্রশংসা করে বলেন, মানুষ ওঁকে পদ্মফুলের ওপর বসিয়ে পৌঁছে দিয়েছেন।
পুনর্নিবাচনের প্রচারে বিরোধী তৃণমূল নেতাদের আসার আহবান জানান।
আরও বলেন, তিনি সরকারের প্রতিনিধি নয়। দল চালান। কিন্তু তিনি কখনোই পুলিশকে নির্দেশ দেবেন না৷
মুখ্যমন্ত্রী কাজ করছেন। তিনি প্রতিদিন নিজের প্রতিশ্রুতি পালন করবেন বলে শমীক ভট্টাচার্য জানান।

Be the first to comment