উইকলি টেস্টে স্টার মার্কস পেলেন শুভেন্দু অধিকারী

Spread the love

পিয়ালী : 

৯ মে অর্থাৎ ২৫শে বৈশাখ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। সেদিন ছিল শনিবার। আজ শনি পেরিয়ে রবিবার, অর্থাৎ এক সপ্তাহ পেরিয়েছে। মুখ্যমন্ত্রী হওয়ার পর একটার পর একটা মাস্টার্স স্ট্রোক দিচ্ছেন শুভেন্দু অধিকারী। তার প্রথম ক্যাবিনেট মিটিং তিনি করেন ১১ মে ২০২৬ সোমবার নবান্নে। মিটিং শেষে সাংবাদিক সম্মেলনে তাদের সংকল্প পত্রে দেওয়া আশ্বাস পূরণে ছক্কা মারেন শুভেন্দু।

প্রথমত, সীমান্তে কাঁটা তারের বেড়া তৈরি করার জন্য ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

এদিন রাজ্য মন্ত্রিসভা সিদ্ধান্ত নেয় শহীদ বিজেপি কর্মীদের পরিবারের পাশে দাঁড়ানো শুধু নয়, তাঁদের দায়িত্ব নেওয়া হবে।

প্রতিশ্রুতি মতো আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হয়ে গেল এ দিন থেকে।

এতদিন রাজ্যে ভারতীয় ন্যায় সংহিতা চালু ছিল না। সেটিও এরপর থেকে বলবৎ হবে।

সরকারি চাকরিপ্রার্থীদের আবেদনের বয়সসীমা পাঁচ বছর বাড়ানো হলো।

এর পাশাপাশি বিশ্বকর্মা যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াও যোজনার মত সমাজ কল্যাণমূলক প্রকল্পগুলি সঙ্গে যুক্ত হল বাংলা।

মন্ত্রিসভার বৈঠকের পর শুধু ছক্কা মেরে ক্ষান্ত হননি শুভেন্দু। তার কিছুক্ষণ পরেই বিধায়কদের বৈঠকে ঘোষণা করেন অন্নপূর্ণা যোজনা অর্থাৎ মহিলাদের মাসিক ৩০০০ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি পয়লা জুন থেকে পালন করা হবে। দিল্লি বা দক্ষিণের রাজ্যগুলিতে সরকারি বাসে মহিলাদের কোন টিকিট মূল্য লাগে না। এরপর থেকে অর্থাৎ পয়লা জুন থেকে আমাদের রাজ্যেও মহিলাদের সরকারি বাস-এ টিকিটের জন্য কোন পয়সা দিতে হবে না।

সরকারি অফিসে হাজিরা নিয়ে কড়া বার্তা দেওয়া হয় সরকারের তরফ থেকে। একটি বিজ্ঞপ্তি জারি হয় যে বাধ্যতামূলকভাবে সকাল ১০:১৫ এর মধ্যে সরকারি অফিসে হাজিরা দিতে হবে এবং বিকেল পাঁচটা ১৫ এর আগে কেউ দপ্তর ছাড়তে পারবেন না

দুর্নীতি রোধে কড়া ব্যবস্থার কথা বারবার বলছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ওবিসি তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি শংসাপত্র প্রদান নিয়ে দুর্নীতির অভিযোগে জড়িতদের বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা লেখা বাতিল করে দিলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

১৩ তারিখ বুধবার নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ৪১ টি দপ্তরের সচিব সহ পদস্থ আধিকারিকদের সঙ্গে উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক করেন। সেখানে গুরুত্বপূর্ণ দপ্তরগুলিতে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করতে বলা হয়। শিক্ষা, স্বাস্থ্য-সহ টলিউড পাড়ার উন্নয়নকল্পে চিন্তাভাবনা ও উদ্যোগ নেয়া, চিংড়িঘাটায় থমকে থাকা মেট্রোর সম্প্রসারণ ইত্যাদি নানা বিষয়ে গুরুত্ব দিয়ে আলোকপাত করেন মুখ্যমন্ত্রী।

এরই মাঝে তিলজলা ও গড়িয়ায় বেআইনি নির্মাণ বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়।

উচ্চ মাধ্যমিকের ফলাফল বেরোয় এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কৃতি ছাত্র-ছাত্রীদের ফোনে অভিনন্দন জানান।

বৃহস্পতিবার ও শুক্রবার এই দুদিন মুখ্যমন্ত্রী ছিলেন বিধানসভায়। শুক্রবার বিধানসভায় ছিল স্পিকার নির্বাচন। সেখানে এরপর থেকে বিধানসভার অধিবেশন লাইভ দেখানো হবে এই ঐতিহাসিক ঘোষণা করেন তিনি।

শুক্রবারই বিধানসভায় গুরুত্বপূর্ণ কাজ সেরে নন্দীগ্রামের বিধায়ক হিসেবে পদত্যাগ করে নবান্ন আসেন মুখ্যমন্ত্রী। নবান্ন সভাঘরে সাংবাদিকদের মুখোমুখি হন। দুটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেন। একটি হলো অভয়া কাণ্ডের ফাইল আবার খোলা হলো। সিবিআই যেমন তদন্ত করছে তার পাশাপাশি ঘুষ দেওয়া ও মিস হ্যান্ডলিং এর অভিযোগে তিন আইপিএস অফিসার বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায়, অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

এই দিনই নবান্ন সভাঘরে আরো একটি গুরুত্বপূর্ণ কাজ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কারা বা সংশোধনাগার বিভাগের ডিজি এন আর বাবুর সহযোগিতায় ২৩ টি মোবাইল ফোন এদিন বাজেয়াপ্ত করা হয়। এগুলি বেআইনিভাবে জেলবন্দি ক্রিমিনালরা ব্যবহার করত। এক্ষেত্রেও জেলের দুই আধিকারিককে সাসপেন্ড করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুটি ক্ষেত্রেই তদন্ত চলবে বলে জানান মুখ্যমন্ত্রী।

শনিবার ডায়মন্ড হারবারে পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেশ কয়েকটি উল্লেখযোগ্য সিদ্ধান্ত নেন। তিনি বলেন কোন মতেই তোলা আদায় করা যাবে না এছাড়া থানায় অত্যাচারিত বিশেষ করে মহিলারা এলে তাদের সঙ্গে সঙ্গে ডায়েরি নিতে হবে।

এদিনের প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী যা বলেছেন তা নিচে উল্লেখ করা হলো।

কোন হকার, টোটো, অটো কেউ টাকা দেবেন না। কেউ এই রকম জুলুম করলে পুলিশে যাবেন৷

এখন আইনের শাসন। শাসকের শাসন চলবে না। আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে শাসকের আইন নয়।

বৈধ রসিদ ছাড়া টাকা দেবেন না৷

পুলিশ কল্যাণ পর্ষদ ভাল উদ্দেশ্যে হলেও তা পরে দলের কুক্ষিগত হয়ে যায়। পুলিশ ওয়েলফেয়ার বোর্ড ভেঙে দেওয়া হল।

মহিলা পুলিশ কর্মীদের ট্রান্সফারের ক্ষেত্রে পার্শ্ববর্তী জেলায় করা যেন হয়। অনেক দূরে যেন পাঠানো না হয়।

বাম আমলের মত উগ্র ট্রেড ইউনিয়ন চাই না৷ যখন খুশি কাজ বন্ধ চলবে না৷

হকারদের থেকে টাকা চাওয়া বন্ধ হল।

কোনও সরকারি প্রকল্পে কাটমানি নেওয়া চলবে না।

টোলের নামে তোলাবাজি নয়।

পুরো সিস্টেমকেই শেষ করে দিয়েছিল সেটা ঠিকভাবে চলতে হবে। আগামী এক মাস তদারকি চলবে সব কিছুর। আমরা সবাই বার্তা দিচ্ছি সুশাসনের।

আসানসোলের ঘটনায় ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

সরকারি সম্পত্তিতে হাত দেওয়া যাবে না পুলিশকে আহত করা যাবে না তাহলে করা ব্যবস্থা নেওয়া হবে।

আইএস আইপিএস অফিসারদের নাম ধরে ডাকা তুমি তুমি করে বলা উচিত নয় এসব আর হবে না।

প্রশাসনিক সভায় কোন রাজনৈতিক প্রশ্নের উত্তর দেওয়া হবে না বলেন মুখ্যমন্ত্রী।

এখানকার পুলিশ, সিআইডি যথেষ্ট ভালো যোগ্য। কিন্তু সবার মধ্যে একটা ভয়ের আবহ ছিল। তাই মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন ভরসা আনুন ভয়ে হঠান। আমিও তাই বলছি ।

প্রশাসনিক সভা সেরে ফলতায় করেন রাজনৈতিক সভা। তারপর নন্দীগ্রাম হয়ে কাঁথির বাড়ির উদ্দেশ্যে রওনা হন মুখ্যমন্ত্রী।

এই রবিবার রাত্রে বেলায় করেন একটি উল্লেখযোগ্য কাজ । তা হলো হাওড়া স্টেশন সহ বেশ কয়েকটি স্টেশনে অবৈধ দখলদারি উচ্ছেদ হয়। ফুটপাত দখল করে হকার এবং অবৈধ দোকানগুলি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। স্টেশনের নিত্যযাত্রীদের বহুদিনের অভিযোগ ছিল যে তারা রাস্তায় এই হকারদের জন্য হাঁটতে পারেন না।

পাশাপাশি স্বাস্থ্য ব্যবস্থার স্বাস্থ্য ফেরাতে পিজি হসপিটালে বৈঠক করেন তিনি।

তাঁর আরেকটি উল্লেখযোগ্য পদক্ষেপ প্রকাশ্যে গরু মোষ বাছুর হত্যা করা যাবে না।

সোমবার মুখ্যমন্ত্রী আবার ক্যাবিনেট বৈঠক করবেন এছাড়া ধনধান্য স্টেডিয়ামে সংবর্ধনা দেবেন মাধ্যমিক উচ্চমাধ্যমিকের কৃতি ছাত্র-ছাত্রীদের। আপাতত শনি থেকে শনি রবিবার অব্দি তার কাজের পর্যালোচনা করলাম আমরা। এত দুরন্ত গতিতে কাজ করে চলেছেন তিনি যে আমরাই হিসাব রাখতে খেই হারাচ্ছি। হয়তো যে তালিকা আমরা দিলাম তাতে আরও বেশ কিছু কাজ তিনি করেছেন, আমরা লিখতে পারিনি। তবে শনিবার থেকে শনিবার উইকলি টেস্টে যে স্টার মার্কস পেলেন শুভেন্দু অধিকারী এ কথা বলাই বাহুল্য।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*