ভোট মিটলেও প্রাপ্য মেলেনি বিএলও-সহ বহু ভোট কর্মীর

Spread the love

রোজদিন ডেস্ক : ভোট পর্ব মিটলেও এখন অবধি বহু বিএলও, সহকারী বিএলও এবং ভোট কর্মীরা তাঁদের প্রাপ্য টাকা পাননি।
অবিলম্বে এই অর্থ মিটিয়ে দেওয়ার জন্য শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, কেন্দ্রীয় মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়েছেন।
রাজ্যে এসআইআর পর্ব থেকে শুরু করে এই কর্মীরা উদয়াস্ত কঠোর পরিশ্রম করেছেন। ভোট পর্ব সুষ্ঠু ভাবে মেটার জন্য তাঁদের অবদান অপরিসীম বলে সংশ্লিষ্ট মহল মনে করে।
বহু ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে যাওয়া এই সব কর্মীর বকেয়া প্রাপ্য অবিলম্বে মেটানোর দাবি করেছেন কিংকর অধিকারী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*