জনতার দরবারে মুখ্যমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক :

আজ থেকেই জনতার দরবার শুরু করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।  সকালেই  সল্টলেকে দলের দফতরে চলে যান তিনি। সরাসরি আমজনতার কথা শোনেন। তাঁকে নিজেদের কথা বলতে পেরে খুশি আমজনতাও।  তাঁর  সঙ্গে ছিলেন লকেট চ্যাটার্জি, শশি অগ্নিহোত্রী প্রমুখ। মুখ্যমন্ত্রী তাঁদের কথা মন দিয়ে শোনেন।

মুখ্যমন্ত্রী বলেন, সবার কথা তিনি শুনবেন, তবে অনেক ধরনের কথা থাকে । সব তো সবার সামনে বলা বা শোনা যায় না৷ তাই তিনি অন ক্যামেরা তা শুনতে চান না।

আজ তাঁর জনতার দরবারে বহু মানুষ আসেন, তাঁদের বিভিন্ন ধরনের সমস্যা, চাহিদা ইত্যাদির কথা বলেন৷ তাঁদের সবার কথাই মন দিয়ে মুখ্যমন্ত্রী শুনেছেন বলে সূত্রের খবর।

শিক্ষা , স্বাস্থ্য, চাকরি ইত্যাদি সমস্যা নিয়েই বেশির ভাগ মানুষ আসেন। প্রাক্তন সরকারের আমলে নানা ভাবে হেনস্থা, অত্যাচারের অভিযোগ নিয়েও অনেকে আসেন বলে জানা গেছে।
আজ নবান্নে মন্ত্রিসভার বৈঠক হবে। সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা, বেতন কমিশন গঠন ইত্যাদি নিয়ে সেখানে সিদ্ধান্ত হওয়ার কথা৷
মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে কৃতি দের আজ বিকেলে মুখ্যমন্ত্রীর সংবর্ধনা দেওয়ারও কথা আছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*