- কথা মতো সোমবার সল্টলেকের বিজেপি অফিসে জনতার দরবারে বসলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
- আজ নবান্নে বর্তমান মন্ত্রিসভার দ্বিতীয় ক্যাবিনেট মিটিং সারলেন মুখ্যমন্ত্রী, ছিলেন বাকি পাঁচ মন্ত্রী।
- দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে তাঁর ব্যতিক্রমী অবদান ও নেতৃত্বকে স্বীকৃতি দিয়ে রবিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে “রয়্যাল অর্ডার অফ দি পোলার স্টার, ডিগ্রি কম্যান্ডার গ্র্যান্ড ক্রস” পুরস্কারে ভূষিত করল সুইডেন। এটিই সুইডেনের সর্বোচ্চ সম্মান।
- সাড়ে তিন মাস পেরিয়ে অবশেষে ইডি দফতরে হাজিরা দিলেন অভিযুক্ত সোনা পাপ্পু।
- ভোটের আগেই গ্রেফতারির আশঙ্কা, হাইকোর্টে আগাম জামিন চাইলেন ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান।
- চলতি মরসুমে চারধাম যাত্রায় আজ পর্যন্ত মৃতের সংখ্যা ৫০। নজরদারি বাড়াচ্ছে প্রশাসন।
- ভোট মিটলেও প্রাপ্য মেলেনি বিএলও-সহ বহু ভোটকর্মীর। বাড়ছে ক্ষোভ।
- আজ সোমবার কেরলমে রাহুল গান্ধী-সহ শীর্ষ নেতাদের উপস্থিতিতে শপথ নিচ্ছে রাজ্যের নতুন মন্ত্রিসভা।
- “বিদঘুটে, অদ্ভুত”, সরানো হচ্ছে যুবভারতীর গেটের সামনের মূর্তি। জানালেন ক্রীড়ামন্ত্রী।
- রাজ্যে বাড়ল নিয়োগের বয়স সীমা। আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি প্রশাসনের।
- মৃত চন্দ্রনাথ রথের বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বললেন বিচার হবেই।
- আজ থেকে সারা রাজ্যে শুরু হল স্নাতকস্তরে কলেজে ভর্তি প্রক্রিয়া। অনলাইনে আবেদন শুরু।

Be the first to comment